খেজুর বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি সরকারের দেওয়া খেজুর কুমিল্লার তিতাস উপজেলার এতিম, বঞ্চিত, অসহায় ও উপেক্ষিত জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তিতাস উপজেলা পরিষদ মিলনায়তনে ওই খেজুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মকিমা বেগমের সভাপতিত্বে ওই খেজুর বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ মো. আমির হোসেন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সরদার। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|