খেজুরে ফরমালিন নোংরা পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেজুরে ফরমালিন পাওয়ায় নগরের সুপার স্টোর খুলশী মার্টকে গতকাল বুধবার ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নোংরা পরিবেশের জন্য একটি মিষ্টির দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে এই আদালত পরিচালনা করা হয়। নগরের বিভিন্ন স্থানে পৃথক আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এবং ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলাম।
ঝোটন চন্দ জানান, খুলশী মার্টে খেজুরের মধ্যে অতিমাত্রায় ফরমালিন পাওয়া গেছে। তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বহদ্দারহাটে আল মদিনা নামের একটি বড় দোকানে খেজুরে ফরমালিন পাওয়া যায়। ওই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একই বাজারের আরও চারটি ছোট দোকানিকে একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান।