খেত আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছার পাঠক শিকড় গ্রামে অজ্ঞাত রোগে আমন খেত নষ্ট হওয়ায় কৃষকেরা দুশ্চিন্তায় পড়েছেন। গতকাল সোমবার সকালে রংপুরের ধান গবেষণা ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা রকিবুল হাসান ও বেগম সামিয়া সুলতানা ধানখেত পরিদর্শন করেন। তাঁরা পরীক্ষার জন্য রোগাক্রান্ত খেতের মাটি, স্যালোযন্ত্রের পানি ও ধানগাছের নমুনা সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল ও জাহের আলী।  পীরগাছা (রংপুর) প্রতিনিধি