খেত থেকে এক রাতে তিনটি সেচপাম্প চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর এলাকার বোরোখেত থেকে গত রোববার রাতে বিদ্যুৎচালিত তিনটি সেচপাম্প চুরি হয়ে গেছে। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে আহম্মদ আলী (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। আহম্মদ আলী জিয়ানগরের ভ্যানলা গ্রামের বাসিন্দা।এলাকাবাসী সূত্রে জানা যায়, ৮-১০ জন চোরের একটি সংঘবদ্ধ দল জিয়ানগর ইউনিয়নের খলিশ্বর ও ঝালঘড়িয়া বোরোখেত থেকে হানিফ উদ্দিন, নজরুল ইসলাম ও মোজাম্মেল হকের সেচ পাম্পগুলো মিস্ত্রির হাত-পা বেঁধে ভটভটিযোগে নিয়ে যায়। ওই তিনটি পাম্পের অধীনে প্রায় ৪৫০ বিঘা বোরোখেতে সেচের ব্যবস্থা ছিল।জিয়ানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল হোসেন জানান, ‘ড্রেন-ম্যান আফতাব শাহ সংঘবদ্ধ চোরের ওই সদস্যকে চিনতে পারায় ওর কথামতে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে। তবে দ্রুত ওই তিনটি স্থানে সেচপাম্প স্থাপন না করলে ইরি-বোরোর আবাদ হুমকির মুখে পড়বে।’