খেতাবপ্রাপ্ত তিন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দুপুর ১২টায় জেলা পরিষদ মিলনায়তনে খেতাবপ্রাপ্ত তিনজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা হলেন—বীর উত্তম (মরহুম) মতিউর রহমান, বীর বিক্রম শহীদ তমিজউদ্দিন প্রামানিক ও বীর প্রতীক আজিজুল হক।অনুষ্ঠানে প্রধান অতিথি লালমনিরহাট জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার শুভেচ্ছা স্মারকের ক্রেস্ট বিতরণ করেন। বীর বিক্রম শহীদ তমিজ উদ্দিনের পক্ষে তাঁর ছেলে আতিকুল ইসলাম এবং বীর উত্তম মতিউর রহমানের পক্ষে তাঁর স্ত্রী আমেনা বেগম ক্রেস্ট গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম পৌরসভার পক্ষ থেকে পূর্বঘোষিত অনুদানের ২০ হাজার টাকা বীর উত্তম মতিউর রহমানের স্ত্রী আমেনা বেগমের কাছে হস্তান্তর করেন।