খেতে আখ রেখেই নর্থ বেঙ্গল চিনিকল বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকেরা মিলে আখ সরবরাহ না করায় নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে মঙ্গলবার রাত আটটায় মাড়াই মৌসুমের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ বছর মিলটিকে প্রায় ১২ কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। চিনিকল এলাকার খেতে প্রায় ৭০ হাজার মেট্রিক টন আখ রয়েছে। কলের চেয়ে অধিক দামে এসব আখ গুড় তৈরিকারকেরা অগ্রিম কিনে রেখেছেন বলে জানা গেছে।চিনিকল সূত্রে জানা যায়, চলতি ২০১১-১২ আখ মাড়াই মৌসুমে ১০৩ কর্মদিবসে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৭৫০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।চিনিকলটি ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ৯০ কর্মদিবসে এক লাখ ৩৫ হাজার ৪৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে নয় হাজার ৮১৮ মেট্রিক টন চিনি উৎপাদন করেছে। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবর রহমান জানান, চিনিকল এলাকায় প্রায় ৭০ হাজার মেট্রিক টন আখ দণ্ডায়মান রয়েছে। যা দিয়ে চিনিকলটি আরও প্রায় দেড় মাস চলতে পারত। লক্ষ্যমাত্রা অর্জন হলে প্রায় আট কোটি টাকা লাভ করত। গুদামে গত বছরেরসহ ১১ হাজার ৮০০ মেট্রিক টন চিনি মজুদ রয়েছে। এর দাম ৬৪ কোটি টাকা। কলের কাছে আখচাষিদের পাওনা রয়েছে প্রায় আড়াই কোটি টাকা।