খেতের পটোলগাছ কেটে সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রামের কৃষক আলম মণ্ডলের ১৪ শতক জমির পটলগাছ দুর্বৃত্তরা গত রোববার রাতে কেটে ফেলেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ওই কৃষক ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন। থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাজুল ইসলাম বলেন, মামলা করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।