খেলতে গিয়ে ডুবে মরল ভাইবোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বুধবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো কালিদাসপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জিনিয়াস (৬) ও ইদ্রিস আলীর মেয়ে লামিয়া খাতুন (৪)। জিনিয়াস ও লামিয়া চাচাতো ভাইবোন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালিদাসুরের পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) মধু সরকার। নিহত দুই শিশুর স্বজনদের বরাত দিয়ে মধু বলেন, সকাল সাড়ে আটটার দিকে লামিয়া ও জিনিয়াস বাড়ির পাশে একটি বদনা নিয়ে খেলছিল। পাশেই একটি ডোবা। খেলার এক পর্যায়ে পানি আনতে ডোবায় গেলে তারা পানিতে পড়ে যায়। সকাল নয়টার দিকে ওই ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করেন স্বজনেরা।
এএসআই মধু বলেন, পরিবারের অভিযোগ না থাকায় জিনিয়াস ও লামিয়ার লাশ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে।