খেলতে গিয়ে আর ফেরেনি মুন্না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার জন্য গত শুক্রবার বিকেলে বাসা থেকে বেরিয়েছিল মুন্না কাজী। এরপর আর ফেরেনি সে। ১৬ বছরের এই কিশোর রাজধানীর কামরাঙ্গীরচরে পরিবারের সঙ্গেই থাকত। তাকে না পেয়ে তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে। তা সত্ত্বেও তার কোনো হদিস মেলেনি। এ ঘটনায় ১৩ নভেম্বর কামরাঙ্গীরচর থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৫৪৩) করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি মুন্নার খোঁজ পেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে বিশেষ অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।