খেলতে গিয়ে এমন মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনের সকালে খেলার জন্য বেরিয়েছিল শিশু উম্মে হেনা। কাছেই মাঠ। বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়েছিল। হয়তো সহপাঠীদের জন্য অপেক্ষা করছিল। এমন সময় পেছন থেকে আসা একটি নছিমন ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় হেনা।

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামে আজ শুক্রবার সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে।

হেনা স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বাবার নাম আবু সামার।

গ্রামবাসীদের ভাষ্য, হেনা খুব শান্ত ছিল। বাবা–মায়ের খুব আদরের। হেনার মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। হেনার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার মা-বাবা।
উপজেলার পীরতলা গ্রামের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আলী রেজার বলেন, নছিমনের চালককে আটক করা হয়েছে।