খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বেনুয়া গ্রামে আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বাড়ির পাশে খেলতে যায় উপজেলার বেনুয়া গ্রামের আব্বাছ আলীর ছেলে আরিফ মিয়া (১২) ও একই গ্রামের হজরত আলীর ছেলে আরমান মিয়া (৭)। পুকুর পাড়ে শ্যালো মেশিনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু দুটি ঘটনাস্থলেই মারা যায়।

কলমাকান্দা থানা-পুলিশের কর্মকর্তা বশির আহম্মদ বলেন, বোরো জমিতে সেচ কাজের জন্য ব্যবহৃত শ্যালো মেশিনের তারে জড়িয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।