খেলা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল খেলায় সদর উপজেলার মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হেরুয়া তালুকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা গোল্ডকাপের খেলায় দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জঙ্গলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েজিদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল্লাহ আল বাকী উপস্থিত ছিলেন।