খেলা, গানে সারা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌড় প্রতিযোগিতা শুরু হবে। বাঁশি বাজল, দৌড়াল ১৫ জন। তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হলো যারা, প্রতিযোগী সবাই ওই তিনজনকে নিয়ে যারপরনাই উল্লসিত। যেন তিনজন নয়, জিতল সবাই।
সিলেট অঞ্চলের চার জেলার সমাজসেবা কার্যালয়ের অধীন থাকা শিশু-কিশোরদের এভাবেই গতকাল রোববার সারাটি দিন কেটেছে নির্মল আনন্দে। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনেও ছিল সবার একই মনোভাব। শিল্পীর মুখে গান আর তাদের মধ্যে গাইতে পারাদের নিয়ে সবার ছিল সমান আনন্দ।