খেলা নিয়ে বিতণ্ডা কামরাঙ্গীরচরে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচরে গতকাল শুক্রবার বিকেলে ক্রিকেট খেলায় বাগিবতণ্ডার জেরে রাজীব হোসেন (২২) নামের এক যুবক খুন হয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বিকেল পাঁচটার দিকে কামরাঙ্গীরচরের হাসাননগর মাঠে ক্রিকেট খেলার সময় রাজীবের সঙ্গে কয়েকজনের বাগিবতণ্ডা হয়। এ সময় প্রতিপক্ষরা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে রাজীবকে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, ওয়াসিম নামের মারধরকারী একজনের ভাই হাসপাতালে এলে দায়িত্বরত পুলিশ তাঁকে আটক করে কামরাঙ্গীরচর থানায় সোপর্দ করে।
কামরাঙ্গীরচর থানার এসআই আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।