খেলা নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাটে গত বুধবার রাতে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. কামাল হোসেন জানান, গত বুধবার সন্ধ্যার পর রাজপাট ইউনিয়নের চৌরঙ্গীতে রাজপাট ও সাতাশিয়া গ্রামের মধ্যে ক্রিকেট খেলার সময় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল মান্নান জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।