খেলাঘর সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সব বিভেদের রেখা মুছে দিয়ে, সাম্যের ছবি আঁকবই’ স্লোগানে খেলাঘর পটুয়াখালী জেলার সম্মেলনে ৩৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার খেলাঘর পটুয়াখালী জেলার দ্বিতীয় সম্মেলনে এই কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন মাহফুজা খানম।