খেলাঘরের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এই স্লোগান নিয়ে বরগুনায় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা। খেলাঘর বরগুনা জেলা কমিটির অন্যতম শাখা সাগরপাড়ি খেলাঘর আসরের আয়োজনে এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালায় ৫২ জন কর্মী অংশ নেন। গতকাল শুক্রবার সকালে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন খেলাঘর বরগুনা জেলা কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান।