প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ভুলে ভরা পাঠ্যপুস্তক তুলে দেওয়া এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকতা ও বৈষম্যমূলক বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটা থেকে উপজেলা পরিষদ–সংলগ্ন সড়কে কাউখালী আঞ্চলিক খেলাঘর আসর ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে কাউখালী আঞ্চলিক খেলাঘর আসরের সহসভাপতি কমল কৃষ্ণ মুখার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও আঞ্চলিক খেলাঘরের সাধারণ সম্পাদক সুব্রত রায়, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার, সূর্যোদয় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক লিটন কৃষ্ণ কর, বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল লতিফ প্রমুখ। পিরোজপুর প্রতিনিধি