খেলাঘরের রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা খেলাঘরের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করা হয়েছে।গতকাল শুক্রবার বিকেলে চৌমুহনী গণ মিলনায়তনে ১২টি শাখা খেলাঘর আসর এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা খেলাঘরের সভাপতি মাখন লাল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মোহামঞ্চদউল্যা। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল হোসেন, কেন্দ্রীয় খেলাঘরের সহসাধারণ সম্পাদক আবুল ফারাহ। বক্তব্য দেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক তপন ঘোষ, দুর্নিবার খেলাঘরের সংগঠক দীপক আইচ প্রমুখ। পরে দুর্নিবার খেলাঘর আসর, মল্লিকা খেলাঘর আসর, তরুলতা খেলাঘর আসর, বনলতা খেলাঘর আসর, আত্মমুক্তি খেলাঘর আসর, সাগরদোলা খেলাঘর আসর, কচিকণ্ঠ খেলাঘর আসর, অনিরুদ্ধ খেলাঘর আসর, রিমঝিম খেলাঘর আসর, সুরভী খেলাঘর আসর, অগ্রযাত্রা খেলাঘর আসর ও সুরঞ্জলি খেলাঘর আসরের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।