খেলাঘরের সমেঞ্চলন
নোয়াখালীতে অগ্রযাত্রা খেলাঘর আসরের প্রথম সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জেলার প্রধান বাণিজ্যিক শহর বেগমগঞ্জের চৌমুহনীর গণমিলনায়তনে সমেঞ্চলনের উদ্বোধন করেন খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য নাজমুল আহসান ওরফে অপু। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লাল হোসেন। জয়দেব সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, সংগীতশিল্পী বেলাল হোসেন, খেলাঘরের নোয়াখালী জেলা শাখার সহসভাপতি নেপাল কৃষ্ণ মজুমদার ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ। বক্তব্য দেন জেলা কমিটির কর্মকর্তা দীপক আইচ, অগ্রযাত্রা খেলাঘরের আহ্বায়ক আশীষ রায় প্রমুখ। সমেঞ্চলনের দ্বিতীয় পর্বে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।