খেলাঘরের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-কিশোর সংগঠন খেলাঘর পাবনার ঈশ্বরদী উপজেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে গতকাল শুক্রবার থেকে দুই দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। খেলাঘর জাতীয় কমিটির উপদেষ্টা আবু সাঈদ এ সম্মেলনের উদ্বোধন করেন। ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন খেলাঘর ঈশ্বরদী শাখার সভাপতি এনামুল হক। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপদেষ্টা হাসানুজ্জামান, সাইদুল ইসলাম প্রমুখ। সকালে ঈশ্বরদী রেলগেট থেকে সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। আজ শনিবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও কাউন্সিল অধিবেশন হবে।