প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু সংগঠন খেলাঘর সিলেট জেলা শাখার সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে শিক্ষাবিদ ও ভাষাসংগ্রামী আবদুল আজিজ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম, মাহবুবুর রহমান ও বাদল রায়। সম্মেলন শেষে শিশুসংগঠক তাজুল ইসলামকে সভাপতি ও তপন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়।