খেলাঘরের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা খেলাঘরের সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বেলা তিনটায় এই সম্মেলন হয়। সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক অলক ঘোষ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান, সিলেট জেলা কমিটির সহসভাপতি তুহিন কান্তি ধর, সুনামগঞ্জ জেলার সংগঠক বিজন সেন রায়, দেবদাস চৌধুরী, এনাম আহমেদ, অরুণ তালুকদার, রাজু আহমেদ প্রমুখ। পরে কাউন্সিল অধিবেশনে বিজন সেন রায়কে সভাপতি ও এনাম আহমদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।