প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে গতকাল শুক্রবার শিশু-কিশোর সংগঠন খেলাঘরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার মজুমদার। শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। যুগ্ম আহ্বায়ক টিটু দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আফসার ভূঞা, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রেজাউল কবির। স্বাগত বক্তব্য দেন মো. মোস্তফা। সম্মেলনে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও টিটু দত্তকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। সম্মেলনের আগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।