খেলাঘরের ৬৩ বছর পূর্তি উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গতকাল শনিবার থেকে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৬৩ বছর পূর্তি উৎসব শুরু হয়েছে। গতকাল নগরের পদ্মা মঞ্চে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এর উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। উৎসব উপলক্ষে আলোচনা সভা, গণসংগীত ও যাত্রাপালা মঞ্চস্থ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খেলাঘরের সভাপতি ফজলুল হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ, উদীচীর সাধারণ সম্পাদক আলমগীর মালেক, নাট্যজন কামার উল্লাহ সরকার, খেলাঘরের সাধারণ সম্পাদক আফতাব হোসেন।