খেলাধুলা বন্ধ করে মাঠে চাষাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার উত্তর পচাকোড়ালিয়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের মাঠটিকে ফসলের খেতে পরিণত করা হয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে চলছে চাষাবাদ। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়ে যাওয়ার পথও বন্ধ হয়ে গেছে। খেতের আইল দিয়েই শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হচ্ছে।শিক্ষার্থীরা জানায়, বর্ষা মৌসুমে খেতের আইল দিয়ে, কাদাপানিতে ভিজে একাকার হয়ে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। আবার শীতের মৌসুমে শিশিরভেজা আইলের ওপর দিয়ে তাদের চলাফেরা করতে হয়। এ ব্যাপারে শিক্ষকদের বলে কোনো লাভ হয়নি।গত সোমবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠজুড়ে আমন চাষ করা হয়েছে। কোনো একটি শ্রেণীর পাঠ গ্রহণ শেষ হওয়ার পর শিক্ষার্থীদের একমাত্র আশ্রয় বিদ্যালয় ভবনের বারান্দা। তাদের কোলাহলে অন্য শ্রেণীর পাঠদানে বিঘ্ন ঘটছে। আর শিক্ষকেরা বেড়িয়ে এসে তাদের ধমক দিচ্ছেন।তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সোনিয়া ও সুমন জানায়, বর্ষাকালে কাদাপানির মধ্যে দিয়ে স্কুলে ঢুকতে গিয়ে তাদের কাপড় ও বই-খাতা ভিজে নষ্ট হয়। সারা দিন ভেজা কাপড় পরে স্কুলে থাকতে হয়। দুর্ভোগের পাশাপাশি তারা খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রাজু জানায়, এ সময়টায় ধানখেত দিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শরীরে ধানের শিষ লেগে গা চুলকায়। বিদ্যালয়ে ঢোকার জন্য পথ তৈরির কথা বললেও শিক্ষকেরা তাদের ধমক দেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হক জানান, বিদ্যালয়ের জমিদাতা ফজলুল করিম হাওলাদার মারা যাওয়ার পর কয়েক বছর ধরে বিদ্যালয়ের সামনের ৭০ শতাংশ জমি প্রধান শিক্ষক মো. মজিবর রহমান কৃষকদের বর্গা দিয়ে বিদ্যালয়ের খরচ মেটাচ্ছেন।এ ব্যাপারে মজিবর রহমান জানান, ১৯৭২ সালে তাঁর বাবা নুর মোহামঞ্চদ হাওলাদার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এ সময় স্থানীয় ফজলুল করিম হাওলাদার বিদ্যালয়ের জন্য ৭০ শতাংশ জমি দান করেন। তখন থেকেই ফজলুল করিমের ওয়ারিশ হিসেবে আবদুল হক ওই জমি ভোগদখল করে আসছেন। তিনি বা বিদ্যালয় ওই জমি থেকে কোনো লাভ পাচ্ছে না।এ ব্যাপারে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, ‘বিষয়টি আমি জানি না। তবে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা রিপন চন্দ্র মণ্ডলকে ব্যবস্থা নিতে বলব।’