প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর আগে খুলনার হোমিও চিকিত্সক আজিজুর রহমানকে অপহরণ ও লাশ গুমের ঘটনায় খেলাফত মজলিসের একাংশের যুগ্ম মহাসচিব এবং খুলনা শহরের দোলখোলা জামে মসজিদের ইমাম মাওলানা শাখাওয়াত হোসেনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে সিআইডি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানায়, মাওলানা শাখাওয়াত হোমিও চিকিত্সক আজিজ অপহরণ ও হত্যা সম্পর্কে জানেন। তিনি ২০০৩ সালে অপহরণের অল্প কিছুদিন পর আজিজের স্ত্রীকে বলেছেন, আজিজুর রহমানকে জঙ্গিরা কেটে টুকরো টুকরো করেছে, যা ভিডিও করা হয়েছে। তিনি আজিজের স্ত্রীকে ওই ভিডিওচিত্র দেখাতে পারবেন বলেও জানান।