প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো ভাষা প্রতিযোগে অংশ নেওয়া এবং অংশ নিয়েই সেরাদের সেরা হওয়া। মোহাইমিনুল ইসলামকে দেখে তাই সবাই এখন একটা কথাই বলে—‘এল, দেখল, জয় করল।’ কিন্তু মোহাইমিনুল কী বলে? ‘আমি স্বপ্নেও ভাবিনি সেরাদের সেরা হব। বন্ধুরা অংশ নিচ্ছে দেখে আমিও অংশ নেওয়ার জন্য নিবন্ধন ফরম পূরণ করেছিলাম। তারপর প্রতিযোগে যাওয়ার আগে একটু প্রস্তুতিও নিয়েছিলাম অবশ্য।’ বলছিল মোহাইমিনুল। সে এবার ভাষা প্রতিযোগে ফরিদপুর অঞ্চল থেকে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে।
মোহাইমিনুল ইসলাম ফরিদপুর জিলা স্কুলের শিক্ষার্থী। পড়ে অষ্টম শ্রেণীতে। খেলার মাঠের চেয়ে বইয়ের পৃষ্ঠা তাকে বেশি টানে। তাই অবসরে ব্যাট-বল নয়, বই-ই তার সঙ্গী হয়। আর কী করে মোহাইমিনুল? ‘মাঝে মাঝে কবিতা আবৃত্তি করি আর ছবি আঁকি।’
তো বড় হয়ে কী হতে চাও?’ মোহাইমিনুলেরও ছোট্ট উত্তর, ‘ইঞ্জিনিয়ার।’
মারুফ ইসলাম