খেলার ছলে আগুন, ভাইবোন দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দেশলাইয়ের কাঠি দিয়ে খেলতে গিয়ে আগুনে পুড়ে গেছে দুই ভাইবোন। আজ শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ ভাইবোন হলো আফরিন (৯) ও আল আমিন (৩)। তাদের বাবার নাম আলমগীর হোসেন। বাড়ি ফরিদগঞ্জ উপজেলার দুর্গাপুর এলাকায়।
অগ্নিদগ্ধ দুই ভাইবোনকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার ছালামত উল্লা জানান, ওই দুই শিশু ঘরে থাকা স্পিরিটের বোতলে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বোতলটি বিস্ফোরিত হয়। এতে দুজনই আগুনে পুড়ে যায়।