খেলার মাঠ থেকে অবৈধ পাঁচটি দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শঠিবাড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অভিন্ন খেলার মাঠ থেকে পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম গত মঙ্গলবার বিকেলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।
এ ব্যাপারে শঠিবাড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নজির হোসেন বলেন, এটি শঠিবাড়ী ফুটবল খেলার মাঠ নামে পরিচিত। তাঁর বিদ্যালয় ও উত্তর গোবধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছিল। তবে ১৯৯৫ সাল থেকে মাঠের পূর্ব দিকে একসঙ্গে পাঁচটি দোকান গড়ে উঠে মাঠের সৌন্দর্যহানির পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার সমস্যা করে। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে দোকানগুলো উচ্ছেদ করা হয়।
ইউএনও জহুরুল ইসলাম বলেন, ওই মাঠের অবৈধ দখলদারদের (দোকানদার) ৩০ মিনিট সময় দিয়ে দোকান সরিয়ে নিতে বললে তাঁরা দোকানগুলো সরিয়ে নেন।