খেলার মাঠ দখল করে দোকান নির্মাণ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় খেলার মাঠ দখল করে স্থানীয় এক ব্যক্তি দোকান নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খেলার মাঠটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় ক্রীড়ামোদী ও নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৭ সালে উপজেলার সাবরাং ইউনিয়নে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমিতে ওই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ওই খতিয়ানে মোট জমির পরিমাণ এক একর ৩০ শতক। বিদ্যালয় প্রতিষ্ঠার পর বাকি জমি দেখাশোনার দায়িত্বে রয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। ওই জমির একাংশ খেলার মাঠ হিসেবে ব্যবহূত হয়ে আসছে। সম্প্রতি ওই খেলার মাঠে দোকান নির্মাণ করতে শুরু করেন মোহামঞ্চদ আমিন নামের স্থানীয় এক প্রভাবশালী।সরেজমিন দেখা যায়, বিদ্যালয় ভবনের দক্ষিণে বিশাল খেলার মাঠ। মাঠের দক্ষিণ পাশে কিছু শ্রমিক পাকা ঘর নির্মাণ করছেন। শ্রমিকেরা বলেন, জমির মালিক কে, সেটা তাঁরা জানেন না। তাঁরা মজুরির বিনিময়ে মোহামঞ্চদ আমিনের জন্য দোকানঘর নির্মাণ করছেন।মোহামঞ্চদ আমিন বলেন, ‘প্রায় ২০ বছর ধরে জমিটি আমার দখলে রয়েছে। তাই ওই জমিতে দোকান নির্মাণ করছি।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল আহমদ ও পরিচালনা কমিটির সদস্য জাহেদ হোসেন বলেন, মোহামঞ্চদ আমিন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় বাধা দিয়েও কাজ হচ্ছে না। তাই ইউএনওর বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, এভাবে জমি দখল করে দোকান নির্মাণ দুঃখজনক। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ দেখাশোনা করবে বলে সরকারি নথিতে উল্লেখ করা আছে। প্রসঙ্গত, আবদুল্লাহ আল মামুন টেকনাফ থেকে চট্টগ্রামের রাউজানে বদলি হয়ে গেছেন। গত বৃহস্পতিবার টেকনাফে ছিল তাঁর শেষ কার্যদিবস। ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে প্রধান শিক্ষককে বলা হয়েছে।