খেলার মাঠে প্লট বরাদ্দের প্রতিবাদে গৃহায়ণ ভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের উপশহর হাউজিং এস্টেট আবাসিক এলাকার নির্ধারিত খেলার মাঠ ও শিশুপার্কের জায়গায় প্লট বরাদ্দের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার উপশহর পরিবেশ ও স্বার্থ সংরক্ষণ সংগ্রাম কমিটি রাজশাহীর জাতীয় গৃহায়ণ ভবন ঘেরাও করে স্মারকলিপি দিয়েছে।দুপুরে উপশহর এলাকায় অবস্থিত জাতীয় গৃহায়ণ ভবন ঘেরাও করে সেখানে সমাবেশ করা হয়। উপশহর পরিবেশ ও স্বার্থ সংরক্ষণ সংগ্রাম কমিটির আহ্বায়ক কে এম সাজিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোসাদ্দেক হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক জামাত খান, ইমতিয়াজ আহাম্মেদ প্রমুখ। বক্তারা বলেন, উপশহর আবাসিক এলাকাকে কেউ ধ্বংস করতে চাইলে এলাকাবাসী তা মেনে নেবে না।জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, যে মাঠের জন্য আন্দোলন হচ্ছে ১৯৮৮ সালের সংশোধিত নকশায় এগুলো প্লট হিসেবেই করা হয়েছিল। এলাকার মানুষ এখন তা খেলার মাঠ হিসেবেই রাখার দাবি জানাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।