খেলার মাঠে সংঘর্ষের জেরে গ্রামে হামলা ভাঙচুর, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কদমতলী গ্রামের ৪০-৫০ জনের একটি দল গত মঙ্গলবার রাতে পাশের দত্তেরচর গ্রামে হামলা চালিয়েছে। এ ঘটনায় নারী-শিশুসহ প্রায় ২৫ জন আহত হন। সোমবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে।আহত ব্যক্তিদের মধ্যে কলেজছাত্র ওমর ফারুকসহ বেশ কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য ব্যক্তিদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ বিষয়ে মোহাম্মদ আলী বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।