খেলার সময় গাড়ির ধাক্কা, শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তায় আপনমনে খেলছিল শিশুটি। একটি পাজেরো গাড়ি পেছনে ঘোরাতে গিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম ইয়াসিন। বয়স আনুমানিক আড়াই বছর। বাবা শাহ আলম।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ঘটনাস্থলেই শিশুটি মারা গেছে। গাড়িটি আটক করা হয়েছে। গাড়িটির নম্বর পাজেরো ঢাকা মেট্রো ঘ ১১১৩৯৩। চালক পলাতক।