খেলার সময় সংঘর্ষ কৃতী শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কারমাইকেল কলেজ মাঠে দুই পাড়ার মধ্যে প্রীতি ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জাকির হোসেন পান্না নামের এক কৃতী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কারমাইকেল কলেজের জিএল ছাত্রাবাসের মাঠে ঘাঘটপাড়া ও দেওডোবা পাইকারপাড়ার মধ্যে গত শুক্রবার সকালে প্রীতি ফুটবল খেলা চলছিল। এ সময় দুই পক্ষের সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে লাঠির আঘাতে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী দেওডোবা পাইকারপাড়ার খেলোয়াড় জাকির হোসেন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে গত শুক্রবার রাত ১২টায় তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হায়দার আলী জানান, নিহতের বাবা ফুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।