খেলায় চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বাড়াইল বর্ণিল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার সলিমগঞ্জ এ আর এম উচ্চবিদ্যালয় মাঠে এই খেলা হয়। প্রথমে ব্যাট করে নবীনগরের বাড়াইল বর্ণিল ক্রিকেট একাদশ ২০ ওভারে ২২০ রান করে। পরে ব্যাট করতে নেমে তাদের প্রতিপক্ষ বাঞ্ছারামপুর উপজেলার আকানগর একাদশ ১০৬ রানে সব উইকেট হারায়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।