প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগস্ট মাসব্যাপী প্রতিভাবান ফুটবলার বাছাই কর্মসূচি শুরু করেছে। ২০১৫ সালে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৪ ফুটবল ফেস্টিভ্যালে দল গঠনকে কেন্দ্র করে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ধারাবাহিক এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে বাছাই পর্বের কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাফুফের ফুটবল প্রশিক্ষক মাহবুব হোসেন রক্সি। জেলা স্টেডিয়ামে তিন দিন ধরে চলবে খেলোয়াড় বাছাই পর্ব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবীব, হুমায়ুন কবির, কুড়িগ্রাম মহামেডান ফুটবল ক্লাব একাডেমির প্রতিষ্ঠাতা জালাল হোসেন প্রমুখ।