খেলোয়াড় কোটায় দুই শিক্ষার্থীর ভুয়া সনদ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে খেলোয়াড় কোটায় ভর্তির আবেদনকারী দুই ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সনদ ভুয়া বলে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ভর্তি উপকমিটি। আবেদনকারী দুই শিক্ষার্থী বাফুফের সনদ জাল করে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছেন বলে জানা গেছে।
ওই দুই শিক্ষার্থীর ভর্তি বাতিল ও তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে উপকমিটি।
উপকমিটি সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে খেলোয়াড় কোটায় ভর্তির আবেদন ৪ এপ্রিল শুরু হয়ে ৯ এপ্রিল শেষ হয়। এতে মোট ৩৪ জন শিক্ষার্থী আবেদন করেন। পরে ১৭ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। এর মধ্যে ১৩ জন শিক্ষার্থী বিকেএসপি, একজন বিসিবি ও তিনজন বাফুফের সনদ জমা দেন। সনদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে লোক পাঠানো হয়। ওসনদের সত্যতা যাচাইয়ের জন্য ১৬ এপ্রিল ঢাকায় যান খেলোয়াড় বাছাই উপকমিটির সদস্যরা। এ সময় বাফুফে থেকে সনদ যাচাইয়ের সময় দুই শিক্ষার্থীর সনদ জাল বলে ধরা পড়ে।