খেসারি লুট যুবলীগের হামলা আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জমিতে উৎপাদিত খেসারি ভাগাভাগির সময় গতকাল বৃহস্পতিবার যুবলীগের কর্মীরা ঈশ্বরদী কৃষি প্রশিক্ষায়তন কেন্দ্রের (এটিআই) শিক্ষক-কর্মচারীসহ ছয়জনকে পিটিয়ে আহত করেছেন। এ সময় তাঁরা প্রায় ৯০ কেজি খেসারি ছিনিয়ে নিয়ে গেছেন।
এটিআইয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভূপেশ কুমার মণ্ডল জানান, তাঁরা খামারের ৩০ বিঘা জমিতে শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে খেসারি আবাদ করেছেন। এতে দুই হাজার ৬৬১ কেজি খেসারি উৎপাদন হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সেই খেসারি ভাগাভাগির সময় দুপুরে হঠাৎ তিন-চারজন যুবক যুবলীগ পরিচয়ে এটিআইয়ের ভেতরে এসে হামলা চালান। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক-কর্মচারীদের পেটানোর পর এটিআইয়ের কয়েক শ শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে পোস্ট অফিস মোড়ে ঈশ্বরদী-পাবনা সড়ক অবরোধ করে।