খোন্দকার ফজলে রশিদ প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খোন্দকার ফজলে রশিদ
খোন্দকার ফজলে রশিদ

প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছেন খোন্দকার ফজলে রশিদ৷ যোগদানের আগে তিনি ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন তিনি৷ ১৯৭৮ সালে সোনালী ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন৷ ১৯৮২ সালের শুরুতে আরব বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন৷ ১৯৯৭-৯৯ সাল পর্যন্ত তিনি ব্যাংকটির মুম্বাই শাখার প্রধান ছিলেন৷ তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সেক্রেটারি জেনারেল এবং আইবিএ অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য৷ বিজ্ঞপ্তি৷