প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের জুনিয়র অফিসার (আইটি) খোন্দকার মনোয়ার হোসেন দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। ক্যানসার তাঁর মেরুদণ্ড, কোমর, পেটসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন। রাজধানীর একটি ক্যানসার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে ২১ দিন পর পর আটটি থেরাপি নিতে হবে। আনুষঙ্গিক ব্যয়সহ এ জন্য দরকার প্রায় ১৬ লাখ টাকা। কিন্তু এ বিপুল অর্থ জোগাড় করা স্বল্প বেতনভুক্ত এ ব্যাংক কর্মকর্তার পক্ষে অসম্ভব। এ অবস্থায় সমাজের বিত্তবান ও সুহৃদ ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে তাঁর পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: খোন্দকার মনোয়ার হোসেন, সঞ্চয়ী হিসাব-৩৪১৩৯০০৭, সোনালী ব্যাংক, নোয়াখালী শাখা, নোয়াখালী। বিজ্ঞপ্তি।