খোলা হবে বিশ্ববিদ্যালয়ের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ রোববার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তালা খুলে দেওয়া হবে বলে জানা গেছে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসনের সহায়তা চেয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সহায়তা চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। কাল (রোববার) ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের তালা খোলা হবে। ওই কর্মকর্তা জানান, উপাচার্যের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের চিঠি দেওয়া হয়েছে। তাঁরা কোনো জবাব দেননি। প্রসঙ্গত, গত ২ নভেম্বর উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক সমিতি ও সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছে।