খোলাবাজারে চাল বিক্রি নিয়ে দ্বন্দ্বের সুরাহা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল দুপুর থেকে সুলভ মূল্যে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রি শুরু হয়েছে। তবে খাদ্যগুদাম কর্মকর্তা ও পরিবহন ঠিকাদারদের দ্বন্দ্বের কোনো সুরাহা হয়নি। ঠিকাদারেরা মুলাডুলি খাদ্যগুদাম থেকে চাল পরিবহন করা এখনো বন্ধ রেখেছেন।
বড়াইগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম আলোয় গতকাল রোববার খোলাবাজারে চাল বিক্রি বন্ধের খবর ছাপা হওয়ার পরপরই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম মহসিন বিশেষ ব্যবস্থায় চাল বিক্রির ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পরিবহন ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, চাল বিক্রি বন্ধের খবর প্রকাশের পর খাদ্য প্রশাসনের টনক নড়েছে। তবে তারা তাদের সঙ্গে থাকা সমস্যার সমাধান না করে বিকল্প পথে চাল সংগ্রহ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।