খেয়ালখুশির সংবিধান সংশোধন জনগণ মেনে নেবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার তার খেয়ালখুশিমতো সংবিধান সংশোধন করলে জনগণ তা মেনে নেবে না। বিএফইউজের নবনির্বাচিত সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ গতকাল বুধবার রাতে গুলশানে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া অভিযোগ করে বলেন, সংসদ যখন অকার্যকর তখন সরকার সংবিধান সংশোধনের খেলায় মেতে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। খবর ইউএনবির।