খোঁচাবেন না যা বলি তা লিখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ শামীম ওসমান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘আমার এলাকার উন্নয়ন করতে আমি এলাকাবাসীর সহযোগিতা চাই। একটু বেশি চাই সাংবাদিক ভাইদের কাছে। আমার লেজ ধইরা টাইনেন না। আমারে আর খোঁচাইয়েন না। আমি যা বলি তা লিখেন।’
এলাকার পানি সমস্যা সম্পর্কে তিনি বলেন, ‘যে পানির লাইন দিছে, টেকা নিছে হেরে গিয়া কন এই এলাকার এমপি শামীম ওসমান। জলদি পানি দে। নাইলে হে তোর শইল্লের পানি বাইর কইরা নিয়া আইবো।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর সুমিলপাড়া নদীর পার বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।