খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে গত সোমবার অপহরণের ৩০ ঘণ্টা পার হলেও মাছ ব্যবসায়ী মো. সেলিমের (৩৭) খোঁজ মেলেনি। তাঁর স্বজনদের কাছে অপহরণকারীরা মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। সেলিমের বাড়ি কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের জাফরপুর গ্রামে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেলিমকে আটক করেননি। পরে অপহরণকারীরা নিজেদের প্রতিরক্ষা বিভাগের লোক পরিচয় দিয়ে সেলিমের ব্যবহৃত মুঠোফোন থেকে তাঁর স্ত্রীকে কল করে মুক্তিপণ দাবি করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ বলেন, অপহৃত সেলিমকে উদ্ধারের চেষ্টা চলছে।