খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর কালনাঘাটে পারাপারের সময় ট্রলার ডুবে নিখোঁজ হওয়া শিশু বাঁধনের (১০) দুই দিনেও খোঁজ মেলেনি। তখন অন্য ১৫ যাত্রীকে উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। বাঁধন যশোরের ঝুমঝুমপুর গ্রামের ইতালিপ্রবাসী লিটন হোসেনের ছেলে। লিটনের স্ত্রী মিনা বেগম তাঁর ছেলে বাঁধন ও মেয়ে অন্তরাকে (৫) নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনুর হোসেন জানান, শুক্রবার বেলা তিনটা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।