প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে নৌকাডুবিতে এখনো নিখোঁজ রয়েছে স্কুলছাত্র ওসমান গনি। সে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ডাকভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
স্থানীয় লোকজন জানায়, গত মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ওই বিদ্যালয়ের ১৮ ছাত্র একটি ডিঙি নৌকা নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। নৌকাটি বাঁকখালী নদীর ডাকভাঙ্গা পয়েন্টে এসে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন ১৭ শিশুকে উদ্ধার করলেও ওসমান নিখোঁজ থাকে।
ওসমানের বাবা মাওলানা আব্দুর শুক্কুর জানান, গতকাল বুধবার বিকেল পর্যন্ত বাঁকখালী নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েও ছেলের সন্ধান পাননি।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এএসআই পলাশ চন্দ্র সিংহ জানান, ওসমানের খোঁজে নদীতে অনুসন্ধান চলছে।