খোকন গ্রেপ্তার বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার হরতাল পালনকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলার সভাপতি খায়রুল কবির খোকনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রদল। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে শহরের গোলাপ চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরীন সুলতানা। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহসভাপতি রোকেয়া আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।