খোকনের প্রচারে হাজি সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবা​গ এলাকায় প্রচারে ব্যস্ত ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন l ছবি: প্রথম আলো
রাজধানীর হাজারীবা​গ এলাকায় প্রচারে ব্যস্ত ঢাকা দক্ষিণের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন l ছবি: প্রথম আলো

ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রচারে নেমেছেন স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম। গতকাল শনিবার বেলা দুইটার দিকে কামরাঙ্গীরচর এলাকায় তাঁর পক্ষে প্রচারণায় নামেন তিনি।
কামরাঙ্গীরচরে এক নির্বাচনী পথসভায় একই সঙ্গে বক্তব্য দেন হাজি সেলিম ও সাঈদ খোকন। সেখানে হাজি সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমি প্রার্থী হয়নি। আওয়ামী লীগ সাঈদ খোকনকে সমর্থন দিয়েছে। সে আমার ভাতিজার মতো। আপনারা তাঁকে ইলিশ মাছ মার্কায় ভোট দিন।’
একই সভায় সাঈদ খোকন বলেন, ‘চাচা-ভাতিজা মিলে জননেত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখব। এই এলাকা কামরুল চাচার। আপনারা দেখেছেন এই এলাকায় তিনি কী উন্নয়ন করেছেন। নির্বাচিত হলে এই উন্নয়নের গতি আরও বাড়বে।’ মির্জা আব্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি মন্ত্রী ছিলেন, মেয়রও ছিলেন। একবারের জন্য হলে আমাকে একটা ভোট দিয়ে পরীক্ষা করুন। আমি তরুণ, সবাইকে সহযোগিতা করতে ঘরে ঘরে যেতে পারব।’
হাজি সেলিমও ঢাকা সিটি করপোরেশন দক্ষিণ থেকে মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন। পরে নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।
বিকেলে সাঈদ খোকন রাজধানীর সূত্রাপুর ও গেন্ডারিয়া এলাকায় গণসংযোগ করেন। গতকাল সাঈদ খোকনের সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।